Home

প্রধানত অনলাইনভিত্তিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক লেখালেখির স্থান। তবে বছরে অন্তত একটি প্রিন্ট সংস্করণ বের হয়। তাছাড়া, সমাজ, রাজনীতি, শিল্প, সাহিত্য ও জ্ঞানচর্চা বিষয়ে পুস্তক প্রকাশ হয়। নবীন ও প্রতিশ্রুতিশীলদের লেখা প্রকাশে লেখালেখির উঠান (uthon.com) বেশি আগ্রহী।

লেখালেখির উঠান
লেখালেখির উঠান

অপার্থিব // গহনা চক্রবর্তী, মূল অসমিয়া থেকে বাংলা অনুবাদ বাসুদেব দাস 

  চারপাশ আন্দোলিত করে গভীর রাতের মধ্য দিয়ে আমাদের বাস এগিয়ে চলেছে। এগিয়ে যাচ্ছে শুধু সামনের…

বিস্তারিত পড়ুন
অনুবাদকবিতা

সামিহ আল কাসিম : রাজনৈতিক মরমিতা ।। সৈয়দ তারিক

সামিহ আল কাসিম (Samih al-Qasim, ১৯৩৯–২০১৪) ফিলিস্তিনি সাহিত্যের এক উজ্জ্বল, তীক্ষ্ণ এবং গভীরভাবে মানবতাবাদী কণ্ঠ।…

বিস্তারিত পড়ুন
অনুবাদগল্প

মাস্টার কর্নিইয়ের রহস্য । আলফঁস দোদে ।। ফরাসি থেকে ভাষান্তর: আহমেদ সজীব

ফ্রঁসে মামাই নামে একজন বৃদ্ধ বংশীবাদক মাঝে মাঝে আমার এখানে মিষ্টি ওয়াইন পান করতে করতে…

বিস্তারিত পড়ুন
অনুবাদগল্প

প্রবীণ ধর্মাচারী // লিংচেন দর্জি, ভাষান্তর: নূরুননবী শান্ত

সন্ধ্যার সতেজ হাওয়া নিতে বাইরে পা বাড়াতেই দেখি মনোরম ঝলমলে আকাশ। গেদুর ঘন কুয়াশাময় আবহাওয়ায়…

বিস্তারিত পড়ুন
অনুবাদপ্রবন্ধ

কী নিয়ে স্বপ্ন দেখছে ইরানের মানুষ? মিশেল ফুকো, অনুবাদ: ছন্দা মাহবুব

( ১৯৭৮ সালে, ইরানের শাহর বিরুদ্ধে বিক্ষোভ যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন ফরাসির প্রভাবশালী দার্শনিক…

বিস্তারিত পড়ুন
অনুবাদআলাপচারিতা

বিনোদ কুমার শুক্লের সাক্ষাতকার // অনুবাদ অজিত দাশ

হিন্দি সাহিত্যের বিশিষ্ট কবি বিনোদ কুমার শুক্ল প্রয়াত হয়েছেন ২৩ ডিসেম্বর, ২০২৫। ১৯৩৭ সালে জন্ম…

বিস্তারিত পড়ুন
অনুবাদকবিতা

একটি কালো শিশুর পরিচয় এবং অন্যান্য আফ্রিকান কবিতা II ভাষান্তর: মনজুরুল ইসলাম

মাইকেল উইনএকটি কালো শিশুর পরিচয় আমি অনন্য,উপহাস আমায় তাড়িত করতে পারে না।আমি শক্তিমান,প্রতিবন্ধকতা আমায় রুদ্ধ…

বিস্তারিত পড়ুন
প্রবন্ধ

এক ভাঙনকালে স্বপ্নসেতু নির্মাণের কবি দিনেশ দাস // তৈমুর খান

দিনেশ দাস (১৯১৩-১৯৮৫) বাংলা সাহিত্য অঙ্গনে এমন এক সময় আবির্ভূত হয়েছিলেন যখন সাম্রাজ্যবাদী শক্তির কবলে…

বিস্তারিত পড়ুন
উপন্যাস

‘টিয়াদুর’ উপন্যাসের উৎস অধ্যায়: তরুমা চি // ইচক দুয়েন্দে

আনন্দ। তাহ্তি দুর্দিক আসার পর থেকে ঝিমকাননে বৃষ্টি ঝরছে তো ঝরছেই। দুর্দিকচিরমা আড্ডায় মশগুল। ‘ঈল্লিচিল্লি…

বিস্তারিত পড়ুন
কৃষ্টি কথা

মাই ডিভাইন জার্নি : ছয় ।। মূর্শেদূল কাইয়ুম মেরাজ

‘সোনার মানুষ ভাসছে রসে’কথায় কথায় লাশ ফেলে দেয়ার রাজনীতি তখনো শুরু হয়নি। তখন ছিল শক্তি…

বিস্তারিত পড়ুন
প্রবন্ধ

প্রেমিক ট্রটস্কিকে কী স্মরণ করা হবে? ।। আলতাফ পারভেজ

লিওন ট্রটস্কির আজ মৃত্যু বার্ষিকী। তাঁর রাজনীতি, তাঁর মনীষা, রুশ বিপ্লবে তাঁর অবদানের বিষয় আলোচনার…

বিস্তারিত পড়ুন
প্রবন্ধ

গাজায় ইজরায়েলী গণহত্যা: বৃহত্তর ঔপনিবেশিক ফ্যাসিস্ট প্রকল্প // নজরুল আহমেদ জমাদার

না, ফিলিস্তিনে কোন যুদ্ধ চলছে না। চলছে হত্যাযজ্ঞ। চলছে শিশু হত্যা, চলছে নারী হত্যা, প্রাণ…

বিস্তারিত পড়ুন
আলাপচারিতা

আমার রবীন্দ্রনাথ ।। সুধীর চক্রবর্তী ।। অনুলিখন- অজিত দাশ

[উপরোক্ত সাক্ষাৎকারটি ২০১৬ সালে তারা মিউজিক চ্যানেল এর সাপ্তাহিক মিউজিক স্প্যাশাল ‘আমার রবীন্দ্রনাথ’ অনুষ্ঠানে নিয়েছিলেন…

বিস্তারিত পড়ুন
অনুবাদকবিতা

সর্বেশ্বরদয়াল সাক্সেনার কবিতা // মূল হিন্দি থেকে অনুবাদ : স্বপন নাগ

নদীর প্রতি ১.সারা দুপুরতোমার কিনারে ঘুরে বেড়াই।জানি না, কোথা থেকে আসছো তুমি,কোন্ মিলনমুখে এই বয়ে-যাওয়া,…

বিস্তারিত পড়ুন
প্রবন্ধ

ম্যাডনেস  এবং রেটোরিক্স : ভাষা, প্রতিবাদ ও ক্ষমতার দ্বৈত বিন্যাস // রিমেল সরকার

পাগলামি (Madness) এবং বাগ্মিতা (Rhetoric)—এই দুই ধারণা মানব সভ্যতার প্রান্তরেখা বরাবর বিস্তৃত দুটি অভিব্যক্তি। একদিকে…

বিস্তারিত পড়ুন
গদ্যপ্রবন্ধ

সুকুমার রায়ের দ্রিঘাংচু আসলে কে? // মাহীন হক

একটা ভান-ধরা, আত্মম্ভরি রাজদরবার। এর মাঝখানে এক আচানক তালভঙ্গকারী আওয়াজ। সিংহাসনের ডানদিকের থামের ওপর বসে…

বিস্তারিত পড়ুন
প্রবন্ধ

এন্টি-সেমিটিজম,  জায়নবাদী বয়ান ও হলোকাস্ট ব্যবসায় ।। জগলুল আসাদ

জায়নবাদের কূটাভাস : প্রতিক্রিয়া ও প্রতিকৃতি এন্টি-সেমিটিজম শব্দটার অর্থ সংকুচিত হয়ে দাঁড়িয়েছে ইহুদি- বিদ্বেষ বা…

বিস্তারিত পড়ুন
১০

লেখালেখির উঠান পরিবার

মাজহার জীবন
সম্পাদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকালীন পরিবর্তনবাদী একটি ছাত্রসংগঠনের সভাপতি ছিলেন। ঢাকায় এসে শ্রমিক রাজনীতির সাথে যুক্ত হন। পেশা হিসেবে উন্নয়ন সেক্টরে সম্পৃক্ত হন। সাহিত্যের পাশাপাশি তিনি মানবাধিকার, দলিত-আদিবাসী, পরিবেশ, জলবায়ু ন্যায়বিচার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পঠন পাঠন ও সক্রিয়তায় আগ্রহী। দীর্ঘদিন ধরে জ্ঞাতিজনের আড্ডার সাথে সম্পৃক্ত। প্রকাশিত গ্রন্থ: অনুবাদ: আমিরি বারাকার কবিতা ‘ কেউ আমেরিকা উড়িয়ে দিয়েছে’, হাওয়ার্ড জিনের নাটক ‘এমা’, সম্পাদনা: ইনতিযার হোসেইনের নির্বাচিত গল্প এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্বাচিত গল্প। এছাড়া রয়েছে আদিবাসী, উর্দু জনগোষ্ঠী, দলিত, তথ্য অধিকার, মাধ্যমিকে বিজ্ঞান চর্চা বিষয়ে গবেষণা পুস্তক।

আলতাফ পারভেজ

সাংবাদিক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং সামরিক জান্তা বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়তার কারণে ডাকসুতে সদস্য নির্বাচিত হন। সাংবাদিকতা জীবনে প্রথম থেকে ‘কাউন্টার রিপোর্ট’ ধারণার চর্চা শুরু করেন। প্রধানত দক্ষিণ এশিয়ার ইতিহাস ও রাজনীতি তাঁর আগ্রহের বিষয়। প্রকাশিত গ্রন্থ:  মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যলোচনা, মুজিব বাহিনী থেকে গণবাহিনী, লাল জুলাই, লেনিনের ‘রাষ্ট্র ও বিপ্লব’ শত বছর পরের পাঠ, প্রশ্ন ও পর্যালোচনা, সোহরাওয়ার্দী ও বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনা প্রভৃতি।​

মিজানুর রহমান নাসিম

সম্পাদক, মননরেখা। প্রকাশিত গ্রন্থ: সেইসব মানুষ, অক্টোবর ও অন্যান্য গল্প এবং র‍্যাপ-চার।
জন্ম জামালপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে পিএইচডি। পরিবর্তনবাদী একটি ছাত্র সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। কুড়িগ্রামের একটি কলেজে শিক্ষকতা করেন।

আশানুর রহমান

জন্ম ১৯৭২ সালে, ঝিনাইদহ জেলার মহেশপুরে। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিআইবিএম ও কানাডার সিকিউরিটিজ ইনস্টিটিউটে। সমাজবদলের স্বপ্নে একসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অসমাপ্ত রেখে চলে গিয়েছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বর্তমানে ব্যাংকার। লেনিন তার প্রথম উপন্যাস। রচনাটির কিছু অংশ অনলাইন পত্রিকা ‘লেখালেখির উঠান’-এ ধারাবাহিকভাবে প্রকাশ হয়। ছোটগল্প সংকলন ভোর ও বারুদের গল্প।

জাভেদ হুসেন

তাত্ত্বিক। অনুবাদক। তার্কিক। জন্ম ১৯৭৬, কুমিল্লা। উৎস ভাষা থেকে মনসুর হাল্লাজ, মওলানা রুমি, মীর তকি মীর, মির্জা গালিব, ফয়েজ আহমদ ফয়েজ, কবীর দাস, মুহাম্মদ ইকবাল অনুবাদ করেছেন। ইংরেজি থেকে তাঁর অনুবাদ কার্ল মার্ক্সের আর্লি রাইটিংস, ব্লেস পাসকাল এবং আর্নেস্ট ফিশার, টেরি ইগিলটন, পিটার অসবর্ন ও টম বটোমরের রচনা প্রকাশিত হয়েছে।

গৌরাঙ্গ হালদার

লেখক, অনুবাদক। জন্ম ১৯৮০। বরিশালের আগৈলঝাড়ায়। প্রকাশিত বই: লান্দাই-সমাকালীন আফগান নারীদের কবিতা, তুমি অনন্য, কাহলিল জিবরানের প্রজ্ঞান, নর্স মিথ –স্ক্যান্ডিনেভীয় পুরাণের সংক্ষিপ্ত ইতিকথা। একটি প্রকাশনীর কর্মকর্তা।

হুমায়ুন আজম রেওয়াজ

সংগীত শিল্পী ও থিয়েটারকর্মী। বটতলা থিয়েটার গ্রুপের সাথে যুক্ত। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামের সন্দ্বীপে। শৈশবে মায়ের কাছেই তাঁর সংগীতে হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ছাত্রজীবন থেকেই যুক্ত আছেন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে। আগ্রহের বিষয় লোকসংগীত ও থিয়েটার। লেখালেখির পাশাপাশি দেশীয় সংস্কৃতির রাজনৈতিক পাঠে তাঁর আগ্রহ।

অজিত দাশ

কবি ও অনুবাদক। লেখালেখির উঠানের শিল্প সম্পাদক। জন্ম ১৯৮৯, কুমিল্লা শহরে। পড়াশোনা কম্পিটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রকাশিত গ্রন্থ: ওশোর গল্প, প্রজ্ঞাবীজ।

তানিয়া আকতার

প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্রন্থিক প্রকাশন। শিশু-কিশোর বিষয়ক প্রকাশনা সংস্থা ‘গপ্পো সপ্পো’-এর প্রকাশক। লিখেছেন জালালুদ্দিন রুমির উপর শিশুতোষ পুস্তিকা।

মোহাম্মদ সাঈদ হাসান খান

যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
প্রকাশিত বই: সাংস্কৃতিক-অনুবাদ প্রসঙ্গে তালাল আসাদ, দক্ষিণ পূর্ব এশিয়ার নির্বাচিত ছোটগল্প।

তানভীরুল ইসলাম

ইউআইইউ বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক’সে মাস্টারস। এসইও এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। সুনামধন্য আইটি প্রতিষ্ঠান এবং দেশের দৈনিক পত্রিকা থেকে কর্মক্ষেত্রের শুরু।

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন

ভাষা
Scroll to Top