Home

প্রধানত অনলাইনভিত্তিক শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিষয়ক লেখালেখির স্থান। তবে বছরে অন্তত একটি প্রিন্ট সংস্করণ বের হয়। তাছাড়া, সমাজ, রাজনীতি, শিল্প, সাহিত্য ও জ্ঞানচর্চা বিষয়ে পুস্তক প্রকাশ হয়। নবীন ও প্রতিশ্রুতিশীলদের লেখা প্রকাশে লেখালেখির উঠান (uthon.com) বেশি আগ্রহী।

লেখালেখির উঠান
লেখালেখির উঠান

কী নিয়ে স্বপ্ন দেখছে ইরানের মানুষ? মিশেল ফুকো, অনুবাদ: ছন্দা মাহবুব

( ১৯৭৮ সালে, ইরানের শাহর বিরুদ্ধে বিক্ষোভ যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন ফরাসির প্রভাবশালী দার্শনিক…

বিস্তারিত পড়ুন

আশানুর রহমানের দুটি নভেলাঃ প্রেম, বৃষ্টি আর নীরবতার গল্প // ছন্দা মাহবুব

পেশায় ব্যাংকার আশানুর রহমান ছাত্র জীবনে পরিবর্তনবাদী রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তার একমাত্র উপন্যাস লেনিন…

বিস্তারিত পড়ুন
অনুবাদকবিতা

সামিহ আল কাসিম : রাজনৈতিক মরমিতা ।। সৈয়দ তারিক

সামিহ আল কাসিম (Samih al-Qasim, ১৯৩৯–২০১৪) ফিলিস্তিনি সাহিত্যের এক উজ্জ্বল, তীক্ষ্ণ এবং গভীরভাবে মানবতাবাদী কণ্ঠ।…

বিস্তারিত পড়ুন
অনুবাদগল্প

মাস্টার কর্নিইয়ের রহস্য । আলফঁস দোদে ।। ফরাসি থেকে ভাষান্তর: আহমেদ সজীব

ফ্রঁসে মামাই নামে একজন বৃদ্ধ বংশীবাদক মাঝে মাঝে আমার এখানে মিষ্টি ওয়াইন পান করতে করতে…

বিস্তারিত পড়ুন
অনুবাদগল্প

প্রবীণ ধর্মাচারী // লিংচেন দর্জি, ভাষান্তর: নূরুননবী শান্ত

সন্ধ্যার সতেজ হাওয়া নিতে বাইরে পা বাড়াতেই দেখি মনোরম ঝলমলে আকাশ। গেদুর ঘন কুয়াশাময় আবহাওয়ায়…

বিস্তারিত পড়ুন
অনুবাদপ্রবন্ধ

কী নিয়ে স্বপ্ন দেখছে ইরানের মানুষ? মিশেল ফুকো, অনুবাদ: ছন্দা মাহবুব

( ১৯৭৮ সালে, ইরানের শাহর বিরুদ্ধে বিক্ষোভ যখন চরম পর্যায়ে পৌঁছায়, তখন ফরাসির প্রভাবশালী দার্শনিক…

বিস্তারিত পড়ুন
অনুবাদআলাপচারিতা

বিনোদ কুমার শুক্লের সাক্ষাতকার // অনুবাদ অজিত দাশ

হিন্দি সাহিত্যের বিশিষ্ট কবি বিনোদ কুমার শুক্ল প্রয়াত হয়েছেন ২৩ ডিসেম্বর, ২০২৫। ১৯৩৭ সালে জন্ম…

বিস্তারিত পড়ুন
নাট্যকলা

পানিবালা II বদরুজ্জামান আলমগীর

বদরুজ্জামান আলমগীর রচিত পানিবালা একটি চেনা লোককাহিনীর নাগরিক মিথষ্ক্রিয়া, কৃত্যে, নাট্যে, ইতিহাস আর গার্হস্থ কৃষিকাজের…

বিস্তারিত পড়ুন
অনুবাদকবিতা

অসমীয়া কবিতা ।। মূল ও অনুবাদ: হাফিজ আহমেদ

সস্তা সস্তা আমার জীবন, যৌবনআমার শ্ৰম এবং ঘামসস্তা আমার সকল কাম। সস্তা নয়আমার জন্যেমানবাধিকার, ন্যায় আর…

বিস্তারিত পড়ুন
গদ্যপ্রবন্ধ

সুকান্তের একশো বছর, ক্ষুধার রাজ্যে পৃথিবী আজও গদ্যময় // তৈমুর খান

“আমি তো জীবন্ত প্রাণ, আমি এক অঙ্কুরিত বীজ” সুকান্ত ভট্টাচার্য (১৫ আগস্ট ১৯২৬–১৩মে ১৯৪৭) একশো…

বিস্তারিত পড়ুন
আলাপচারিতাপ্রবন্ধ

যতীন সরকারঃ দ্রোণাচার্যের দর্শন লাভ ।। পর্ব-৩ ।। লীনা দিলরুবা

পাঁচ.এবার জানতে চাইলাম, তাঁর পিতা সম্পর্কে। পিতার কথা মনে করে এবং তাঁর অসাধারণ পরিবারটির কথা…

বিস্তারিত পড়ুন
গ্রন্থালোচনা

ইসমত চুগতাই এর গল্প : সমাজবীক্ষণের অনন্য পাঠ // নূর সালমা জুলি

“–ঘটনা, চরিত্র, বিষয়–অবলম্বন যা-ই হোক, তাকে একটি নিজেস্ব জীবন বোধিতে, একটি দর্শনে, একটি স্বগত-ভাবলোকে পৌঁছে…

বিস্তারিত পড়ুন
গল্প

ম্যাকডালেন জঙ্গলে আপতন (পর্ব ৪) | সামিহা মাহজাবিন অর্চি

৪রাইট হোম, হুইটলি, লন্ডন; বিকাল ৫টা।প্রায় একশ হাজার ডলারের পোশাকের ব্যবসা থাকলেও অতিমাত্রায় বিলাসিতা নেই…

বিস্তারিত পড়ুন
আলাপচারিতা

কবি ‘নওশাদ নূরী’ প্রসঙ্গে কবি আসাদ চৌধুরী ।। আলাপেঃ মাজহার জীবন ।। জাভেদ হুসেন

“আখতারুজ্জামান ইলিয়াসের ‘খোয়াবনামা’ উপন্যাসের নামকরণের পরামর্শটাও ওর”[বাংলাদেশের অন্যতম প্রধান ও জনপ্রিয় কবি আসাদ চৌধুরী। বাংলা-…

বিস্তারিত পড়ুন
১০

লেখালেখির উঠান পরিবার

মাজহার জীবন
সম্পাদক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকালীন পরিবর্তনবাদী একটি ছাত্রসংগঠনের সভাপতি ছিলেন। ঢাকায় এসে শ্রমিক রাজনীতির সাথে যুক্ত হন। পেশা হিসেবে উন্নয়ন সেক্টরে সম্পৃক্ত হন। সাহিত্যের পাশাপাশি তিনি মানবাধিকার, দলিত-আদিবাসী, পরিবেশ, জলবায়ু ন্যায়বিচার ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে পঠন পাঠন ও সক্রিয়তায় আগ্রহী। দীর্ঘদিন ধরে জ্ঞাতিজনের আড্ডার সাথে সম্পৃক্ত। প্রকাশিত গ্রন্থ: অনুবাদ: আমিরি বারাকার কবিতা ‘ কেউ আমেরিকা উড়িয়ে দিয়েছে’, হাওয়ার্ড জিনের নাটক ‘এমা’, সম্পাদনা: ইনতিযার হোসেইনের নির্বাচিত গল্প এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার নির্বাচিত গল্প। এছাড়া রয়েছে আদিবাসী, উর্দু জনগোষ্ঠী, দলিত, তথ্য অধিকার, মাধ্যমিকে বিজ্ঞান চর্চা বিষয়ে গবেষণা পুস্তক।

আলতাফ পারভেজ

সাংবাদিক ও গবেষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনশাস্ত্রে প্রথম স্থান অধিকার করেছিলেন এবং সামরিক জান্তা বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়তার কারণে ডাকসুতে সদস্য নির্বাচিত হন। সাংবাদিকতা জীবনে প্রথম থেকে ‘কাউন্টার রিপোর্ট’ ধারণার চর্চা শুরু করেন। প্রধানত দক্ষিণ এশিয়ার ইতিহাস ও রাজনীতি তাঁর আগ্রহের বিষয়। প্রকাশিত গ্রন্থ:  মাওলানা মওদূদীর রাষ্ট্রচিন্তা: একটি পর্যলোচনা, মুজিব বাহিনী থেকে গণবাহিনী, লাল জুলাই, লেনিনের ‘রাষ্ট্র ও বিপ্লব’ শত বছর পরের পাঠ, প্রশ্ন ও পর্যালোচনা, সোহরাওয়ার্দী ও বাংলায় মুসলমানের রাষ্ট্রসাধনা প্রভৃতি।​

মিজানুর রহমান নাসিম

সম্পাদক, মননরেখা। প্রকাশিত গ্রন্থ: সেইসব মানুষ, অক্টোবর ও অন্যান্য গল্প এবং র‍্যাপ-চার।
জন্ম জামালপুরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন শাস্ত্রে পিএইচডি। পরিবর্তনবাদী একটি ছাত্র সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। কুড়িগ্রামের একটি কলেজে শিক্ষকতা করেন।

আশানুর রহমান

জন্ম ১৯৭২ সালে, ঝিনাইদহ জেলার মহেশপুরে। পড়াশোনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিআইবিএম ও কানাডার সিকিউরিটিজ ইনস্টিটিউটে। সমাজবদলের স্বপ্নে একসময় বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অসমাপ্ত রেখে চলে গিয়েছিলেন দেশের প্রত্যন্ত অঞ্চলে। বর্তমানে ব্যাংকার। লেনিন তার প্রথম উপন্যাস। রচনাটির কিছু অংশ অনলাইন পত্রিকা ‘লেখালেখির উঠান’-এ ধারাবাহিকভাবে প্রকাশ হয়। ছোটগল্প সংকলন ভোর ও বারুদের গল্প।

জাভেদ হুসেন

তাত্ত্বিক। অনুবাদক। তার্কিক। জন্ম ১৯৭৬, কুমিল্লা। উৎস ভাষা থেকে মনসুর হাল্লাজ, মওলানা রুমি, মীর তকি মীর, মির্জা গালিব, ফয়েজ আহমদ ফয়েজ, কবীর দাস, মুহাম্মদ ইকবাল অনুবাদ করেছেন। ইংরেজি থেকে তাঁর অনুবাদ কার্ল মার্ক্সের আর্লি রাইটিংস, ব্লেস পাসকাল এবং আর্নেস্ট ফিশার, টেরি ইগিলটন, পিটার অসবর্ন ও টম বটোমরের রচনা প্রকাশিত হয়েছে।

গৌরাঙ্গ হালদার

লেখক, অনুবাদক। জন্ম ১৯৮০। বরিশালের আগৈলঝাড়ায়। প্রকাশিত বই: লান্দাই-সমাকালীন আফগান নারীদের কবিতা, তুমি অনন্য, কাহলিল জিবরানের প্রজ্ঞান, নর্স মিথ –স্ক্যান্ডিনেভীয় পুরাণের সংক্ষিপ্ত ইতিকথা। একটি প্রকাশনীর কর্মকর্তা।

হুমায়ুন আজম রেওয়াজ

সংগীত শিল্পী ও থিয়েটারকর্মী। বটতলা থিয়েটার গ্রুপের সাথে যুক্ত। জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামের সন্দ্বীপে। শৈশবে মায়ের কাছেই তাঁর সংগীতে হাতেখড়ি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। ছাত্রজীবন থেকেই যুক্ত আছেন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে। আগ্রহের বিষয় লোকসংগীত ও থিয়েটার। লেখালেখির পাশাপাশি দেশীয় সংস্কৃতির রাজনৈতিক পাঠে তাঁর আগ্রহ।

অজিত দাশ

কবি ও অনুবাদক। লেখালেখির উঠানের শিল্প সম্পাদক। জন্ম ১৯৮৯, কুমিল্লা শহরে। পড়াশোনা কম্পিটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ। ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। প্রকাশিত গ্রন্থ: ওশোর গল্প, প্রজ্ঞাবীজ।

তানিয়া আকতার

প্রধান নির্বাহী কর্মকর্তা, গ্রন্থিক প্রকাশন। শিশু-কিশোর বিষয়ক প্রকাশনা সংস্থা ‘গপ্পো সপ্পো’-এর প্রকাশক। লিখেছেন জালালুদ্দিন রুমির উপর শিশুতোষ পুস্তিকা।

মোহাম্মদ সাঈদ হাসান খান

যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন।
প্রকাশিত বই: সাংস্কৃতিক-অনুবাদ প্রসঙ্গে তালাল আসাদ, দক্ষিণ পূর্ব এশিয়ার নির্বাচিত ছোটগল্প।

তানভীরুল ইসলাম

ইউআইইউ বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক’সে মাস্টারস। এসইও এবং ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। সুনামধন্য আইটি প্রতিষ্ঠান এবং দেশের দৈনিক পত্রিকা থেকে কর্মক্ষেত্রের শুরু।

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন

ভাষা
Scroll to Top